Skip to main content

ইসলামে ভ্রমণের গুরুত্ব



জ্ঞানীগুণীরা বলেন, পর্যটন হলো জ্ঞানসমুদ্রের সন্ধান। প্রফুল্ল মন ও শারীরিক সুস্থতার জন্য মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খুব উপকারী। ভ্রমণ মানুষের মনের পরিধিকে বিস্তৃত করে।
অন্যদিকে আল্লাহতায়ালাও তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে বলেছেন। যেন তারা স্বচক্ষে দেখতে পারে সৃষ্টির বিশালতা ও দুনিয়ার রূপ।

এ প্রসঙ্গে কোরানে কারিমে আল্লাহতায়ালা ইরশাদ করেন,
“আপনি বলুন! [হে প্রিয় হাবিব] তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন”।[সুরা আনকাবুত : ২০]


বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলা রহস্য। এই সৃষ্টি রহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন,
“ভ্রমণ স্রষ্টার সৃষ্টি রহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস
বাড়ায়”।

প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান আল্লাহর বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আÍশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কেউ যদি সওয়াবের নিয়তে ভ্রমণ করে, পুরো ভ্রমণই তার সওয়াব অর্জন হবে। জ্ঞানার্জনের জন্য স্বামী-স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে। পৃথিবীজুড়ে রয়েছে আল্লাহর কুদরতের নানা কীর্তি। এসব দেখে মানুষ চিন্তা ও গবেষণা করবে। দৃঢ় করবে ইমান ও আমল, তবেই সার্থক হবে তার পর্যটন।

বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে জানতে হলে, বুঝতে হলে ভ্রমণ করতে হবে। তবে কোনো খারাপ উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলাম প্রদান করেনি।

লিখেছেনঃ মাওলানা মিরাজ রহমান

দেশে এবং দেশের বাইরে যেকোনো ভ্রমন সহযোগিতার জন্য যোগাযোগ করুন

(১০/২,গাউসিয়া কাশেম সেন্টার,আরামবাগ,মতিঝিল, ঢাকা-১০০০)
**যোগাযোগ :
01885060846 ,01818420671
আমাদের গ্রুপ এর ঠিকানাঃ https://www.facebook.com/groups/309620889909201/
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/naturenest71/

Comments

Popular posts from this blog

২০১ গম্বুজ মসজিদ

লেখকঃ  জাওয়াদ আলম জারিফ   টাঙ্গাইল নির্মাণাধীন এই মসজিদটি গম্বুজের দিক থেকে প্রথম এবং উচ্চতর দিক থেকে দ্বিতীয় হতে যাচ্ছে। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি তবে প্রতিনিয়ত এখানে নামাজ পড়ানো হয়। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। এই মসজিদের ধারণ ক্ষমতা প্রায় ১৫,০০০ জন। এই মসজিদে রয়েছে চোখ ধাঁধানো সব কারুকাজ আর উপরের দেয়ালে অংকিত রয়েছে পুরো কুরআন শরীফ। যেভাবে যাবেন ঢাকা মহাখালি থেকে গোপালপুরের সরাসরি বাস রয়েছে। ভাড়া ১৫০-২০০ টাকা।আবার চাইলে একটু রিলাক্সে এসি বাসেও যেতে পারেন। কল্যানপুর থেকে ধনবাড়ি গামি এসি বাস এ করে ঘাটাইল ক্যান্টনমেন্ট নেমে সিএনজি করে গোপালপুর যেতে পারবেন। বাস যেখানে থামে সেখান থেকে অটো বা সিএনজি করে যাওয়া যায় পাথালিয়া ইউনিয়নের এই মসজিদে। আবার ফেরত আসার সময় গোপালপুর থেকে বিকেল পাঁচটায় সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়েআসে। আর কেউ যদি ট্রেনে যেতে চান তাহলে সকাল ৬:৩০ টায় কমলাপুর রেল স্টেশন থেকে টাঙ্গাইলের ট্রেনে উঠে চলে যেতে পারেন। খরচ ঢাকা মহাখালি থেকে গোপালপুরের সরাসরি বাস ১৫০-২০০ টাকা। বাসস্ট্য...

মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণ

মেঘালয় ট্যুর ৫ রাত ৪দিন।ভিসা প্রসেসিং আর ট্রাভেল ট্যাক্স সহ ৮২০০ টাকায় সকল খরচ। কোথায় যাবেন, কোথায় থাকবেন, ঘুরবেন, খরচ সহ বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। আসা করি লেখা টি পড়ে আপনি নিজে মেঘালয় ঘুড়ে আসতে পারবেন কোন ঝামেলা ছাড়া। মেঘালয় যাওয়ার কথা ভাবছেন? ভালো কোন গ্রুপ বা কোন প্যাকেজ পাচ্ছেন না? একা গেলে খরচ বেশি তাই ইচ্ছা থাকা সত্যও যেতে পারছেন না? তাহলে আপনার জন্যই আমার এই লেখা।আপনার ভ্রমনে বিন্দু পরিমানে উপকারে আসলেও আমার কষ্ট করে লেখা সার্থক। ছোট বেলা থেকেই মেঘ ছোয়ার ইচ্ছে ছিলো প্রবল। সাজেক(খাগড়াছড়ি) আর নীলগিরি(বান্দরবন) ভ্রমনে মেঘের খেলা দেখে মেঘের প্রতি দুর্বলতা আরও বেশী বেড়ে যায়।ভাবতে থাকি কিভাবে মেঘ আরও কাছ থেকে ধরা-ছোঁয়া যায়।অবশেষে অপেক্ষার পালা শেষ হলো।মেঘ ধরার স্বপ্ন নিয়ে মেঘের রাজ্য “মেঘালয়” গেলাম। আমি গত ১৫অক্টোবর রাতের গাড়িতে মেঘালয় যাই এবং ২০তারিখ ফিরে আসি। ভিসা প্রসেসিংঃ ৮০০টাকা। ট্রাভেল ট্যাক্সঃ ৫০০টাকা। ১ম রাতঃ বাসা থেকে সায়দাবাদঃ৩০টাকা। ঢাকা টু তামাবিল(জাফলং ও একই ভাড়া)বাস ভাড়াঃ ৪০০টাকা। রাতের খাবার(হোটেল উজানভাটা) ১০০টাকা। সকালের নাস্তা(বর্ডার সংলগ্ন চায়ের দোকান) ৩০টাকা। বাং...

মন প্রশান্তির হাজাছড়া ঝর্ণা

হাজাছড়া ঝর্ণা উঁচুনিচু পাহাড় আর টিলা দ্বারা বেষ্টিত রাঙামাটি জেলা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সবুজের অদ্বিতীয় আবাসস্থল। পাহাড়ি এলাকা বলে রাঙামাটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ঝিরিপথ, ঝর্ণা আর ছড়া। তাই রোমাঞ্চপ্রেমীদের পছন্দের তালিকায় উপরের সারিতে রাঙামাটি জেলা জায়গা করে নেয় সবসময়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক কাপ্তাই লেক এই জেলাতেই অবস্থিত। রাঙামাটি আর কাপ্তাই নিয়ে লেখার আছে অনেক কিছু, তবে আজ এই জেলায় অবস্থিত হাজাছড়া ঝর্ণা সম্পর্কে জানানোর চেষ্টা করবো, যাকে অনেকে খাগড়াছড়ি জেলার অন্তর্গত ভেবে ভুল করে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট নামক জায়গায় অবস্থিত হাজাছড়া ঝর্ণাটি। অবস্থান অনুসারে ঝর্ণাটি রাঙামাটি জেলার অন্তর্গত হলেও ভ্রমণের জন্য খাগড়াছড়ি জেলা দিয়েই যাওয়াটাই সহজতর। তাই অনেকে ঝর্ণাটিকে খাগড়াছড়ি জেলার অন্তর্গত ভেবে ভুল করে। পাহাড়ি এ ঝর্ণাটি দিনকে দিন সাজেকগামী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সাজেক যাবার পথে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের আগেই এর অবস্থান। তাই সাজেক যাওয়ার পথে কিংবা ফিরতি আসার পথে প্রকৃতির এই অনিন্দ্য সৃষ্টিতে ঢুঁ মারা এক প্রকার আবশ্যক...