Skip to main content

প্রথম বান্দরবান দর্শন: মেঘের আড়ালে নীলাচল


এক ঘুমে দুপুর পেরিয়ে বিকাল হবো হবো করছে, তখন আমরা আবার বের হলাম নীলাচলের পথে। হাতে সময় কম বিধায় ঠিক করলাম স্বর্ণ মন্দির আর যাব না। একদিনে যা দেখেছি এই ঢের। বাবাকে নিয়ে যে বান্দরবান এতটা কভার করতে পারবো তা ছিল ধারণার বাহিরে। আমার বাবার চোখে শিশুর আনন্দ দেখলাম। মানুষটা এখন ঘর থেকে বের হতে চায় না। অথচ ঘর থেকে বের হলে তাকে আবার বেঁধে রাখা যায় না। তার কাছে ছোটবেলায় শুনতাম সাত টাকায় ঢাকা থেকে ময়মনসিংহ ঘোরার গল্প। আমার বাবার জীবনেও আছে বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা। আমার ভ্রমণের প্রতি আগ্রহ তৈরি করার পিছে বাবার অবদান কম নয়।
যাই হোক, আমাদের সেই পুরনো পথের সাথী চান্দের গাড়ীকে সঙ্গী করে আবার নীলাচলের নীলিমায় হারাতে বের হয়ে পড়লাম পথের খোঁজে। এত সবুজ একটানা দেখেও চোখের ক্লান্তি আসে না। চোখের ব্যায়ামের সাথে ফুসফুসে প্রবেশ করছে বিশুদ্ধ বাতাস। নীলাচল শহর থেকে বেশি দূরে নয়। মাত্র ৫ কি.মি। তাই বের হয়ে বেশিক্ষণ সময় লাগলো না নীলাচল পৌঁছাতে। নীলাচল পৌঁছে যথারীতি আমরা টিকেট কেটে ভিতরে প্রবেশ করলাম। চারদিকে কী শান্ত সবুজের সমাহার। স্থিরতার মাঝে সবুজের অনাবিল দিগন্তে ভেসে বেড়াচ্ছে মেঘের আস্তরণ। এখনও মেঘ ভেলা বানানো শুরু করেনি। আর একটু বিকেল হলে আকাশের নীল দিগন্ত থেকে ছুটে আসবে মেঘের ভেলা এই সবুজ পাহাড় সারিকে গ্রাস করতে।



নীলাচল পর্যটন স্পট খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা ক্রমশ সামনে আগাতে লাগলাম। প্রবেশের পথেই পেয়েছিলাম ঝুলন্ত নীলা। পর্যটকদের সুবির্ধাথে এখানে বেশ কয়েকটা পয়েন্ট গড়ে তোলা হয়েছে। এক এক জায়গায় থেকে পাহাড়ের দৃশ্য এক এক রকম দেখায়। তাই তো বান্দরবান শহরবাসীর কাছে এত প্রিয় নীলাচল। আমার এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো বান্দরবান শহর দেখা যায়। আমরা নীলাচল থেকে দেখতে পেলাম দূরের সেই স্বর্ণ মন্দির। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মূল নীলাচলে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে বিভিন্ন পয়েন্ট। নীহারিকা, ভ্যালেন্টাইন পয়েন্ট আমাকে বিশেষভাবে আর্কষিত করলো।
এখানে প্রকৃতি যেন সেজেছে কোনো শিল্পীর তুলিতে। প্রায় দুই হাজার ফুট উঁচুতে নীলাচল আপন খেয়ালে সুন্দর। এখানে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব ঋতুতে মেঘেরা খেলা করতে আসে। বর্ষায় যেমন থাকে মন খারাপি মেঘ, তেমনেই শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জমা হয় শীতের প্রতীক্ষায়। আর শীত আসলে সেই কুয়াশাচ্ছন্ন মেঘ। এক এক ঋতুতে এক এক রকম মেঘের খেলা। দূরের ওই মেঘেরা পাহাড়ের কোলে আবার জমা শুরু হয়েছে আর আমরা মুগ্ধ নয়নে তাকিয়ে আছি।
বাবার চোখটা এখন স্বপ্নবিলাসী মানুষের মতো লাগছে। পাহাড় দুনিয়ার কঠিনতম মানুষকে ভেঙে ফেলে তার দাম্ভিকতায়, আর তার কোমনীয় স্পর্শে আবার নতুন করেও স্বপ্ন দেখতে শেখায়। বাবা এখনও স্বপ্ন দেখতে ভালোবাসে। এই স্বপ্ন দেখতে ভালোবাসার মধ্যেই তো লুকিয়ে আছে জীবনের চালিকা শক্তি।



বাবা পাহাড় দেখছে। দূরের সেই পাহাড়। আঙুলের ইশারায় মাকে দেখাচ্ছে পাহাড়ি রূপ। দূর দিগন্ত বিস্তৃত পাহাড়ে ঢালে ঢালে আঁকাবাঁকা রাস্তা সমুদ্রের ঢেউয়ের মতো চলে গেছে, তা দেখে কি বাবা অভিভূত হয়েছিল? না কি বিস্মিত হয়েছিল পাহাড়ি পাড়ার সেই দেব শিশুদের দেখে যারা ছুটে চলছে ওই মেঘের পিছে? পাহাড়ি পাড়ার পাশ দিয়ে যেন চিকন রেখার মতো বয়ে গেছে সাংগু নদী। সূর্যের সোনালী রোদে রূপালি এক আস্তর যেন লেগেছিল সে নদীতে। নীলাচলের সূর্যাস্ত না কি মনে স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তোলে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ রেখে দিয়েছে বিধাতা। যেন আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছেন- কি পারবে একটা পাহাড় বানাতে? পারবে না, এরপরও আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
সূর্য যখন ডুবু ডুবু তখনই বাবার জাম্বুরা, আনারস খাবার কথা মনে পড়লো। নিচে তিনি দেখে এসেছিলেন নানা সুস্বাদু ফলের পসরা। চলে এলাম নিচে জাম্বুরা আনারস সংগ্রহে। নিচে এক পাহাড়ি দাদার দোকানে দেখলাম খুব ভীড়। এর হেতু খুঁজে পেলাম। উনি আনারস জাম্বুরা ভর্তা বানিয়ে দিচ্ছেন, সাথে প্রভাইড করছেন থালা বাটি। খেয়ে আবার ফেরত দিয়ে যেতে হবে। যদিও এখানে দশ টাকার জিনিস বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় তবে এ ব্যাপারটা ভাল লাগলো। সেল্ফ সার্ভিস। আমিও কলা, ভাতিজা ভাতিজীদের জন্য চিপ্স নেবার পর দাদাকে বললাম আমাকে কড়া করে ফল বানিয়ে দেন। পাশে দিদি ছিলেন। তিনি হেসে বললেন, বানিয়ে দিলে দশ টাকা বেশি দিতে হবে। বানাতে অনেক কষ্ট।



আমি অতিরিক্ত টাকার বিনিময়ে সার্ভিস নিতে রাজি হয়ে গেলাম। আমি দেখতে চাই তারা কীভাবে আনারস জাম্বুরা ভর্তা বানায়। আমার সামনেই আনারস চর্তুভুজাকৃতি করে ছোট কিউব করে কাটা হলো। আর জাম্বুরা ছিলে পাত্রে রাখলেন। এবার সরিষা, কাসুন্দির সাথে পেঁয়াজ মিশানোর পর বের করলেন ইয়া ছোট্ট সাইজের মরিচ। মরিচের সাইজ দেখে হেসে দিলাম। আমার অবস্থা দেখে দিদি বললো, দাদা এখন হাসছেন, ভর্তা খাবার পর কিন্তু কাঁদবেন। আমিও ছ্যা করে বললাম, এইটুকু মরিচে আর কত ঝাল হবে?
বাটি নিয়ে রওনা হলাম আমাদের আস্তানার দিকে। আব্বা আম্মা ভাইয়া ভাবী বসে আছে পর্যবেক্ষন টাওয়ারের নিচে। আমি যাবার পর নিচের একটা পয়েন্টে নেমে বেঞ্চে বসলাম সবাই। এরপর খাওয়ার পালা। প্রতি লোকমায় জিহবা জ্বলে মাথার তালুতে ঝাল উঠে যাবার পর একটা কথার মাজেজা এতদিন পর বুঝলাম, ছোট মরিচে ঝাল বেশি। গণ বকার শিকার হলেও ভর্তাটা সুস্বাদু ছিল বিধায় তা গায়ে লাগলো না।



খাওয়ার পর্ব শেষে ভান্ড বাটি ফেরত দিয়ে আসার পর এবার বিদায়ের পালা। এবার সূর্য পুরোপুরি ডুবে যাচ্ছে। মেঘ আর রোদের সাথে লুকোচুরি খেলা শেষে সূর্য আমাদের জানাচ্ছে বিদায়। চারপাশে শীতল এক নরম পরশ অনুভব করলাম। দূর পাহাড়ের ওই নীল আকাশ কমলা রংয়ের আস্তরে ঢেকে গেছে। পাহাড়ের সবুজ কোলে আগুনরঙা সূর্যাস্ত দেখে আমি অবাক হই না। তবে বাবা অবাক নয়নে তাকিয়ে ছিলেন। তার যে এবার প্রথম বান্দরবান দর্শন। এবার দিন শেষে পথিকের ঘরে ফেরার পালা। আমাদের বাবার সাথে বান্দরবান দর্শনেরও শেষ হলো। পরের দিন সকালের বাসে আমরা চলে যাব প্রাণের শহর ছেড়ে কক্সবাজারের পথে, তবে যাবার আগে শেষ করতে চাই সুন্দর একটা গল্প দিয়ে।
বান্দরবানের নাম কেন বান্দরবান হলো তা নিয়ে আছে নানান গল্প। তবে শত শত বছর আগে যখন এখানে মানুষের বসতি সেভাবে গড়ে ওঠেনি তখন পাহাড়ের কোলে দাঁড়ালে দূর থেকে শোনা যেত পাখিদের কলকাকলি। সে সময় এ অঞ্চলে ছিল প্রচুর বানরের বিচরন। বানরগুলো শহরের ধারেকাছের খাল বা ছড়া পাড়ি দিয়ে সারি বেঁধে পাশের জঙ্গলে যেত খাবারের খোঁজে। বানরের এই সারিবদ্ধভাবে খাল পাড়ের দৃশ্যকে দূর থেকে বাঁধের মতো মনে হয়। কোন রশিক মারমা তা দেখে নাম দেয় “ম্যাকছে”। বাংলা ভাষায় যার অর্থ বাঁনরের বাঁধ। লোক মুখে বির্বতনে পরিবর্তিতে তাই বান্দরবান নামের সূচনা করে।

Comments

Popular posts from this blog

সন্ধ্যায় গোধুলীর আলো,নদীর জলে রূপালী চাঁদের প্রতিচ্ছবি ও ভোরের আকাশে সোনালী সূ্র্য দেখে আসার প্ল্যান

সন্ধ্যায় গোধুলীর আলো,নদীর জলে রূপালী চাঁদের প্রতিচ্ছবি কিংবা ভোরের আকাশে কুয়াশার চাদর গায়ে জেগে উঠা সোনালী সূ্র্য। এমন একটি রাত কাটাতে চান অনেকেই। বিভিন্ন সময় যাদের প্রশ্ন ছিল কোথায় যাবেন ? কিভাবে যাবেন ? তাদের জন্য সুন্দর ও উপভোগ্য সময় কাটাতে আমার এই পরামর্শ। আশাকরি খুবই ভাল লাগবে। সারা দিনের ব্যাস্ততা শেষ করে কোন এক বৃহস্পতিবার বিকেলে চলে আসুন ঢাকা নদী বন্দর সদরঘাট এর লালকুঠি ঘাট এ ( চাঁদপুর ঘাট), এখানে বিকাল ৪ঃ৩০ থেকে আপনার জন্য অপেক্ষা করবে বাংলাদেশ এর অভ্যান্তরীন নদী পথের সবচেয়ে নিরাপদ, আধুনিক জাহাজ বি আই ডব্লিও টিসি এর রকেট সার্ভিস এর অন্তঃগত এম ভি মধুমতি। লালকুঠি ঘাটে অবস্থান রত এম ভি মধুমতি জাহাজ আগে থেকে টিকেট না করে থাকলে ঘাটেই কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে উঠে পরুন। তবে পারলে যতদুর সম্ভভ আগে টিকেট করে নিবেন, কারন আপনার মত অনেকেরই প্রথম পছন্দ এম ভি মধুমতী জাহাজ তাই ঘাটে প্রথম শ্রেনীর টিকেট নাও পেতে পারেন, আর হ্যা মনে রাখবেন এই জাহাজটির টিকেট মূল্য সরকার নির্ধারিত তাই অতিরিক্ত টাকা দিয়েও টিকেটের আকাঙ্ক্ষা পূরন যাবেনা। ৩য় তলায় পেছনের অংশ ওপেন ডেক এবার চলে আসুন জাহাজে...

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্য

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যঃ   ভাসমান পেয়ারা বাজার ভ্রমনের যথার্থ সময় হচ্ছে জুলাই-আগস্ট মাস । ২ রাত এবং ১ দিনের ট্যুরে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, ঐতিহ্যময় 'দুর্গাসাগর দিঘী' এবং দক্ষিন এশিয়ার অন্যতম সুন্দর মসজিদ 'গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ' ঘুরে আসার ভ্রমন বৃত্তান্ত : লঞ্চে তিন উপায়ে ভাসমান পেয়ারা বাজার ঘুরতে যাওয়া যায় - যেভাবে যাবেন ঃ  ১। ঢাকা-বরিশাল রুটের লঞ্চ ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন রাত ৮:৩০-৯:০০ টার মধ্যে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ডেকে ভাড়া:২০০ টাকা। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে চৌরাস্তা অটো/রিস্কায় ভাড়া-১০ টাকা। চৌরাস্তা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে বাস যায়। ভাড়া -৫০ টাকা।আপনি চাইলে বানারীপাড়া বাস স্ট্যান্ডেও নামতে পাড়েন-এক্ষেত্রে ভাড়া -৪০ টাকা। ২)ঢাকা-হুলারহাট ভান্ডারিয়া রুটের লঞ্চ প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ এবং ৬:৪৫ টায় মিনিটে যাত্রা শুরু করে।ডেকে ভাড়া :২০০ টাকা। এই লঞ্চে আপনি সরাসরি বানারীপাড়া লঞ্চ টার্মিনালে নামতে পাড়েন অথবা আপনি বানারীপাড়া লঞ্চ টার্মিনালের পরের ঘাট ছারছিনা নৌঘাট/স্বরূপকাঠি লঞ্চ টার...

মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণ

মেঘালয় ট্যুর ৫ রাত ৪দিন।ভিসা প্রসেসিং আর ট্রাভেল ট্যাক্স সহ ৮২০০ টাকায় সকল খরচ। কোথায় যাবেন, কোথায় থাকবেন, ঘুরবেন, খরচ সহ বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। আসা করি লেখা টি পড়ে আপনি নিজে মেঘালয় ঘুড়ে আসতে পারবেন কোন ঝামেলা ছাড়া। মেঘালয় যাওয়ার কথা ভাবছেন? ভালো কোন গ্রুপ বা কোন প্যাকেজ পাচ্ছেন না? একা গেলে খরচ বেশি তাই ইচ্ছা থাকা সত্যও যেতে পারছেন না? তাহলে আপনার জন্যই আমার এই লেখা।আপনার ভ্রমনে বিন্দু পরিমানে উপকারে আসলেও আমার কষ্ট করে লেখা সার্থক। ছোট বেলা থেকেই মেঘ ছোয়ার ইচ্ছে ছিলো প্রবল। সাজেক(খাগড়াছড়ি) আর নীলগিরি(বান্দরবন) ভ্রমনে মেঘের খেলা দেখে মেঘের প্রতি দুর্বলতা আরও বেশী বেড়ে যায়।ভাবতে থাকি কিভাবে মেঘ আরও কাছ থেকে ধরা-ছোঁয়া যায়।অবশেষে অপেক্ষার পালা শেষ হলো।মেঘ ধরার স্বপ্ন নিয়ে মেঘের রাজ্য “মেঘালয়” গেলাম। আমি গত ১৫অক্টোবর রাতের গাড়িতে মেঘালয় যাই এবং ২০তারিখ ফিরে আসি। ভিসা প্রসেসিংঃ ৮০০টাকা। ট্রাভেল ট্যাক্সঃ ৫০০টাকা। ১ম রাতঃ বাসা থেকে সায়দাবাদঃ৩০টাকা। ঢাকা টু তামাবিল(জাফলং ও একই ভাড়া)বাস ভাড়াঃ ৪০০টাকা। রাতের খাবার(হোটেল উজানভাটা) ১০০টাকা। সকালের নাস্তা(বর্ডার সংলগ্ন চায়ের দোকান) ৩০টাকা। বাং...